
জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ফের রাতের অন্ধকারের এলোপাথাড়ি গুলি চালিয়েছে পাক সেনা। এই নিয়ে পরপর চার রাতে সীমান্তে গুলি চালিয়েছে পড়শি দেশের সেনা।
সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কুপওয়াড়া ও পুঞ্চ জেলার বিপরীত অংশ, নিয়ন্ত্রণ রেখায় ওপারের পাকিস্তানি সেনা পোস্ট থেকে বিনা প্ররোচনায় গুলি চালানো হয়। সেনাবাহিনী এর যোগ্য জবাব দিয়েছে পাল্টা গুলিতে। এই প্রথম পুঞ্চ সেক্টের যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালিয়েছে পাকিস্তান।
সেনা সূত্রেই খবর, পাক সেনার এই গুলি চালানোর পিছনে রয়েছে অন্য কারণ। কেবল ভারতকে উসকাতে নয়, সীমান্তে, বিশেষ করে নিয়ন্ত্রণ রেখায় সেনা কতটা তৎপর রয়েছে, অ দেখার জন্যই পাক সেনা গুলি চালাচ্ছে। যদিও প্রতিবারই ভারতীয় সেনা যোগ্য জবাব দিচ্ছে।
