গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National এবার অসমে বিশেষ সংশোধন,এসআর

    এবার অসমে বিশেষ সংশোধন,এসআর

    0
    70
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    এবার অসমেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এস আই আর হতে যাচ্ছে। তবে, নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, অসমে শুরু হচ্ছে বিশেষ সংশোধন।

    বিরোধী দলগুলোর দাবি,খাতায় কলমে এটি এসআর হলেও বাস্তবে দেশের বাকি রাজ্যে চলা বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর সঙ্গে এর কোনও ফারাক নেই।একই পদ্ধতি মেনে অসমেও হবে ভোটার তালিকা সংশোধন। কমিশনের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত নির্বাচন কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে।২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে বিএলওদের ভেরিফিকেশন, ভোটগ্রহণ কেন্দ্রের পুনর্বিন্যাস ও ভোটার কার্ড সংশোধন। খসড়া ভোটার তালিকা প্রকাশ ২৭ ডিসেম্বর।অভিযোগ জানানোর সময়সীমা ২৭ ডিসেম্বর থেকে ২২ জানুয়ারি ২০২৬। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১০ ফেব্রুয়ারি। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এসআর-এ ডি-ভোটার বা ডাউটফুল ভোটারদের নাম ঠিকানা পরিবর্তন করা হবে না। ভোটার তালিকা থেকে ফরেনার্স ট্রাইব্যুনাল বা সংশ্লিষ্ট কোনও আদালতে নির্দেশিকা ছাড়া তাঁদের নাম মোছা হবে না।

    উল্লেখ্য,এর আগে ২৭ অক্টোবর বাংলা-সহ ১২ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর শুরু হলেও বাদ রাখা হয়েছিল অসমকে। সেই সময় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান,সুপ্রিম কোর্টের নজরদারিতে অসমে এনআরসি প্রায় শেষের পথে। এছাড়া উত্তর-পূর্বের ওই রাজ্যের নিজস্ব বিধানও রয়েছে। তাই এসআইআর প্রক্রিয়া থেকে অসমকে বাদ রাখা হয়েছে।