গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International এবার ইইউ’র ওপর শুল্ক, ট্রাম্পের হুঁশিয়ারি

    এবার ইইউ’র ওপর শুল্ক, ট্রাম্পের হুঁশিয়ারি

    0
    5034
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। যদিও তার আগেই নানা ইস্যুতে মন্তব্য করে প্রতিদিনই সংবাদের শিরোনাম হচ্ছেন তিনি।

    এবার বৃহৎ বাণিজ্য অংশীদার ইউরোপীয় ইউনিয়ন, ইইউ-কে হুঁশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকা থেকে আরও বেশি করে তেল-গ্যাস না কিনলে ইইউর ওপর পূর্ণ শুল্ক আরোপ করার কথা জানিয়েছেন তিনি। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ইইউ’র প্রতি এমন কড়া সতর্কবার্তা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, ইইউকে বলেছেন, আমেরিকার থেকে বড় আকারে তেল ও গ্যাস কিনে তাদের বিশাল বাণিজ্য ঘাটতি পূরণ করতে হবে। তা না হলে, পুরোপুরি শুল্ক আরোপ হবে।এদিকে এরই মধ্যে কানাডা, মেক্সিকো এবং চীনের বিরুদ্ধে কঠোর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এতে বিশ্বজুড়ে অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা রয়েছে।ইইউর একজন মুখপাত্র জানিয়েছেন,তারা আলোচনার জন্য প্রস্তুত।

    ইইউ এরই মধ্যে আমেরিকা থেকে বিপুল পরিমাণে তেল ও গ্যাস আমদানি করছে। তবে যদি আমেরিকা উৎপাদন না বাড়ায় বা এশিয়ার মতো বড় ক্রেতাদের সরবরাহ সীমিত না হয়, তাহলে অতিরিক্ত আমদানি সম্ভব হবে না।