গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home National পথকুকুর গুনতে হবে শিক্ষকদের! নির্দেশ বিহারে

    পথকুকুর গুনতে হবে শিক্ষকদের! নির্দেশ বিহারে

    0
    64
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    এবার রাস্তায় নেমে পথকুকুর গোনার কাজ দেওয়া হয়েছে বিহারের শিক্ষক-শিক্ষিকাদের।যা নিয়ে জোর তরজা শুরু হয়ে গিয়েছে।
    শিক্ষাব্যবস্থা যখন ধুঁকছে, সেই অবস্থায় সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের দিনের পর দিন অন্যত্র পরিশ্রম করানো হচ্ছে কেন, উঠছে প্রশ্ন। স্কুল থেকে শিক্ষক-শিক্ষিকাদের বের করে এনে অন্য কাজ করানো নিয়ে সরব হয়েছেন বিরোধীরাও। সাসারাম পৌরসভার তরফে যে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে, তাতে পৌরসভা এলাকার অন্তর্গত সমস্ত স্কুলকে বলা হয়েছে নোডাল অফিসার নিয়োগ করে পথকুকুর সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে হবে। বলা হয়েছে, পথকুকুরদে জন্য একটি ডগ পাউন্ড গড়ার প্রস্তুতি নিচ্ছে সরকার, যাতে পথকুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে রাখা যায়। তাই এমন উদ্যোগ।
    তবে শুধুমাত্র বিহার নয়, দিল্লিতেও শিক্ষক-শিক্ষিকাদের পথকুকুর গোনার কাজে নামানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সম্প্রতি দাবি করে আম আদমি পার্টি।