
ফালাকাটাকাণ্ডের মধ্যেই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে অত্যাচারের ঘটনা এবার কুমারগ্রামে। রক্তাক্ত অবস্থায় বছর ৯-র ওই নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পকসো ধারায় মামলা দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর অভিযুক্ত ধর্ষণের কথা স্বীকার করেছে। এই ঘটনায় গ্রামের অন্যকেউ জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে কুমারগ্রাম ব্লকের হলদিবাড়ির বাসিন্দা বছর ৯-র ওই নাবালিকা মণ্ডপে কালীপুজোর প্রসাদ খেয়ে খেলছিল। এরপর বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নামে। অভিযোগ সেই সময় কাজল নামে এক যুবক ওই নাবালিকাকে তুলে নিযে গিয়ে জঙ্গলে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিকে বহরমপুরের ব্যারাক স্কোয়ারের মাঠে দুই কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে এক মদ্যপ যুবককে মারধর করেছে স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বহরমপুরে।









