
তামিলনাডুর কারুরে তামিলগা ভেট্রি কাঝাগামের সমাবেশে পদপিষ্ট হওয়ার ঘটনার পরে, বিজয়ের চেন্নাইয়ে তাঁর বাসভবন উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এই হুমকির পরপরই চেন্নাই পুলিশ নীলাস্কারাইয়ে অবস্থিত তাঁর বাড়িতে নিরাপত্তা জোরদার করেছে।
বোমা হামলার হুমকির পর সেখানে চেন্নাই পুলিশ ও সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। বোমা বিস্ফোরণের হুমকি পাওয়ার পরে, স্নিফার ডগ সহ একটি বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল এবং বিজয়ের বাড়ির প্রতিটি কোণে পুঙ্খানুপুঙ্খ ভাবে তল্লাশি চালানো হয়েছে। তবে এখনও পর্যন্ত তল্লাশি অভিযানে কিছুই পাওয়া যায়নি। পুলিশ বিজয়ের সমর্থক এবং সাধারণ মানুষের কাছে শান্তি বজায় রাখার আবেদন করেছে। অন্যদিকে, পদপিষ্ট হওয়ার ঘটনায় বিভিন্ন মহল থেকে সমালোচনার মুখোমুখি হচ্ছেন বিজয়।
