গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata এবার টলিউডেও মুক্তির স্বাদ, বলছেন রুদ্রনীল-রূপারা

    এবার টলিউডেও মুক্তির স্বাদ, বলছেন রুদ্রনীল-রূপারা

    0
    10
    ছবি সৌজন্যে : নিজস্ব
    রাজনৈতিক পালাবদলে বিনোদন দুনিয়াতেও প্রত্যাবর্তন ঘটেছে। টলিউডের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন বিশ্বাস ব্রাদার্স অরূপ এবং স্বরূপ বিশ্বাস। বদলে পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়রা দায়িত্ব নিয়েছেন।
    সমর্পণ সেনগুপ্তর পরিচালনায় প্রত্যাবর্তন ছবির সূত্র ধরেই নতুন বিধায়ক অভিনেতা অভিনেত্রী আবার একজায়গায় হয়েছেন। এবং সেখানেই রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়ের গলায় উঠে এসেছে একরাশ ক্ষোভ। রুদ্রনীল ঘোষ বলেছেন এখানে কিছুদিন আগেও নিঃশ্বাস নিতে গেলেও অনুমতি লাগত। মানুষের স্বাধীন চিন্তাধারার ওপর পেরেক মেরে দেওয়া হয়েছিল। মানুষ এর হাত থেকে মুক্তি চেয়েছিলেন। আর এখানে কোনো টুকরো টুকরো পরিকল্পনা চলবে না। সিনেমাকেও টুকরো টুকরো করার যে পরিকল্পনা চেষ্টা হয়েছে তাও বন্ধ হবে। অন্যদিকে রূপা গঙ্গোপাধ্যায় বলেছেন আগে সিনেমার ক্ষেত্রে মেধার কোনও জায়গা ছিল না। যার ক্ষমতা যত বেশি বা পরিচিতি যত বেশি তার সিনেমা তত বেশি হলে জায়গা পেতো।
    বহু পরিচিত বন্ধরা কথা বলতে ভয় পেতো। এবার থেকে মানুষ ঠিক করবে কোন সিনেমা কত বেশি মেধার।