
এবার প্রশ্ন বিক্রি করে টাকা তুলবে তৃণমূল। এমনই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার দেশের শীর্ষ আদালত ৩১ মে-র মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি নির্দেশ দিয়েছে।
আর তাতেই আবারও দুর্নীতি হবে আশঙ্কাপ্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর কথায় এবার তো ওএমআর আর টেম্পার করতে পারবে না। তাই প্রশ্ন বিক্রি করে টাকা তুলবে তৃণমূল। এজন্য শান্তনু, কুন্তলদের মত আবার এজেন্ট। নামবে। পার্থ চট্টোপাধ্যায়ের বাঁশদ্রোণীর বাড়ির মত অন্য কারও ঘর খুলবে।
সেখান থেকেই এসব কারবার। চলবে। বিধানসভা নির্বাচনের আগে ৫ থেকে ৭শ কোটি টাকা তুলবে। তিনি আরও বলেছেন এবজেবে যোগ্যদের একটা বড় অংশ চাকরিহারা হবে।
