গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Newsdesk চলতি সপ্তাহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা 

    চলতি সপ্তাহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা 

    0
    123
    This week the announcement of the prime ministerial candidate in France
    This week the announcement of the prime ministerial candidate in France
    চলতি সপ্তাহেই প্রধানমন্ত্রী পদের প্রার্থী ঘোষণা করা হবে ফ্রান্সে। সোশ্যালিস্ট পার্টির অলিভিয়ে ফোরের দাবি, তিনিই হতে চলেছেন সেই প্রার্থী।
    ফ্রান্সের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে মঙ্গলবারই পার্লামেন্টে ওরিয়েন্টেশন সেশন-র জন্য পৌঁছেছেন বামপন্থী নিউ পপুলার ফ্রন্টের সদস্যেরা। পার্লামেন্টে ফিরেছেন ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ-ও। ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষে আসন ৫৭৭টি। সেটির মধ্যে ১৮২টি আসনে জিতেছে নিউ পপুলার ফ্রন্ট। অন্য বামপন্থী দলগুলির আসন সংখ্যা ১২, সব মিলিয়ে বামপন্থীদের হাতে রয়েছে ১৯৪টি আসন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর দল জিতেছে ১৬৮টি। মারিন ল্য পেন-এর ন্যাশনাল র‌্যালি ১৪৩টি আসনে জিতেছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে অন্তত ২৮৯টিতে জেতা দরকার, যা কোনও দলেরই নেই।এখন ফ্রান্সে সব থেকে বেশি যেটা প্রয়োজন, সেটি হল প্রধানমন্ত্রীর পদে কে নিযুক্ত হবেন, তা ঠিক করা। তবে, নিউ পপুলার ফ্রন্টের গ্রিন পার্টি, সোশ্যালিস্ট পার্টি, কমিউনিস্ট ও অতি-বাম ফ্রান্স আনবাওড-র সদস্যদের এখনও এই নিয়ে আলোচনা চলছে।