গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National পশ্চিমবঙ্গের ভোটার তালিকার পুঙ্খানুপুঙ্খ সংশোধন জরুরি : মালব্য

    পশ্চিমবঙ্গের ভোটার তালিকার পুঙ্খানুপুঙ্খ সংশোধন জরুরি : মালব্য

    0
    132
    ছবি সৌজন্যে :ফেসবুক
    নির্বাচনী ক্ষেত্রে উদ্বেগ দূর করতে পশ্চিমবঙ্গের ভোটার তালিকার পুঙ্খানুপুঙ্খ সংশোধন জরুরি। পশ্চিমবঙ্গে আনসারুল্লা বাংলার জঙ্গির ভোটার কার্ড থাকার প্রসঙ্গে এক্সপোস্টে এমনই মন্তব্য করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।
    সম্প্রতি, মুর্শিদাবাদ থেকে আনসারুল্লা বাংলা টিমের ৮জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তারমধ্যে শাদা রতি শেখ নামে এক জঙ্গির কাছে মুর্শিদাবাদের কান্দি এবং হরিহরপাড়ার ভোটার আইডি কার্ড মিলেছে। এই নিয়েই আশঙ্কা প্রকাশ করে অমিত মালব্য বলেছেন, এই ঘটনাটি হিমশৈলের চূড়া মাত্র। অবৈধ অনুপ্রবেশকারীরা তৃণমূল কংগ্রেসের ভোটের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এই ধরনের ঘটনা গণতন্ত্র এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বড় আশঙ্কা। এই পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে হবে। উল্লেখ্য, অসম পুলিশের বিশেষ ডিজিপি হরমিত সিং প্রকাশ জানিয়েছে, বাংলাদেশে শাসনব্যবস্থা পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার আনসারুল্লাহ বাংলা টিম-র নেতা জসিমউদ্দিন রাহমানীকে কারাগার থেকে মুক্তি দিয়েছে।
    তারপর থেকে রাহমানী ভারতে এবিটির কার্যক্রম সম্প্রসারণের চেষ্টা চালাচ্ছে। অসম এবং পশ্চিমবঙ্গে নিজেদের অবস্থান প্রতিষ্ঠা করতে এবং সমগ্র অস্থিরতা তৈরি করতে উদ্যোগী হয়েছে আনসারুল্লা বাংলা।