
বিহারের ফল দেখে যাঁরা পশ্চিমবঙ্গে হাত বাড়াচ্ছেন, এটা অনেক বাড়াবাড়ি হচ্ছে। বিজেপি নেতাদের ধন্ধারের পাল্টা আক্রমণ করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন বিহারে বিপুল ভোট হয়েছে। এবার সবথেকে বেশি ভোট হয়েছে। এজন্য বিহারের মানুষকে অভিনন্দন জানিয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু যারা এখন থেকেই উল্লোসিত হয়ে পড়ছেন, বিহার দেখে বাংলার দিকে হাত বাড়াচ্ছেন, সেটা বাড়াবাড়ি।
অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কথায় শীত, গ্রীষ্ম বা বর্ষা সবেতেই তৃণমূলের ওপর মানুষের আস্থা রয়েছে।
