কারা দুর্নীতি করেছে এবার সামনে আসুক, দাবি যোগ্যদের

0
124
ছবি সৌজন্যে : নিজস্ব

এবার কাদের টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন অযোগ্যরা, সেই বিষয়টি প্রকাশ্যে আনার দাবি তুলেছেন যোগ্য শিক্ষকরা।

চাকরিহারা যোগ্য শিক্ষক মেহবুব মণ্ডল, সুমন বিশ্বাসরা। তাঁরা বলেছেন যাঁদের তালিকা প্রকাশ করা হয়েছে এবার তাঁরাই দুর্নীতির বিষয়টি সামনে আনুক। পাশাপাশি তাঁদের দাবি এরপরে তো আর নতুন করে চাকরিতে বসার প্রয়োজনীয়তা থাকবে না। এই বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আনা হবে বলে জানিয়েছেন তাঁরা। একইসঙ্গে তাঁদের অভিযোগ এসএসসি ইচ্ছে করেই অযোগ্যদের তথ্য গোপন করেছে।

এতকিছুর পরেও তাঁদের সুরাহা কি মিলবে সেই আশায় রয়েছেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা।