গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International রাশিয়ার সঙ্গে বাণিজ্য করলে ফল ভুগতে হবে, হুঁশিয়ারি ন্যাটোর

    রাশিয়ার সঙ্গে বাণিজ্য করলে ফল ভুগতে হবে, হুঁশিয়ারি ন্যাটোর

    0
    108
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে গেলে তার ফল ভুগতে হবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির একদিন পরেই তাঁর সুরে একই হুঁশিয়ারি দিয়েছেন ন্যাটোর মহাসচিব মার্ক রাট।

    তাঁর নিশানায় ছিল ভারত, ব্রাজিল এবং চিন। রাট বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী, চিনের প্রেসিডেন্ট কিংবা ব্রাজিলের প্রেসিডেন্ট যদি নিষেধ সত্ত্বেও রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যান, তাদের থেকে তেল ও গ্যাস কেনেন তাহলে তার ফল ভুগতে হবে। মস্কোয় বসে থাকা ব্যক্তি যদি শান্তি আলোচনাকে গুরুত্ব সহকারে না নেন, তা হলে এই তিন দেশের ওপরও ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এরপরেই তিন দেশের নেতাদের শান্তি আলোচনার বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

    তিনি আরও বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্টকে ফোন করে শান্তি আলোচনায় বসার জন্য বলুক এই তিন দেশের রাষ্ট্রনেতারা।