
আগে কেউ চায়ের ব্যবসা করতেন, এখন গরম সিঁদুরের ব্যবসা করছেন, এভাবেই প্রধানমন্ত্রীকে বেনজির আক্রমণ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। মোদীর বিরুদ্ধে ধর্মীয় বিভাজন ছড়ানোর অভিযোগ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ-র।
ছুঁড়ে উদয়ন বলেছেন, আগে গরম চা বিক্রি করতেন, এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বইছে। সেই সিঁদুর বিক্রি করার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন। মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। ধর্মীয় বিষ ঢুকিয়ে দিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করার চেষ্টা করবেন না।
এদিকে, পালটা প্রতিক্রিয়ায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেছেন, উদয়ন গুহ যথার্থ রাজনৈতিক রুচির পরিচয় দিয়েছেন। ওনার দল তৃণমূল কংগ্রেস ও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো রাজ্যটাকেই তো বেচে দিয়েছে।




