প্রেসিডেন্টকে বিদায় জানাতে রাস্তায় নেমেছে ইরান 

0
198
Iran took to the streets to say goodbye to the president
Iran took to the streets to say goodbye to the president
দেশের সদ্যপ্রয়াত প্রেসিডেন্টকে বিদায় জানাতে রাস্তায় নেমেছে ইরান। রবিবার দেশের উত্তর-পশ্চিম প্রান্তে কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির।
তাঁর সঙ্গে ওই কপ্টারে ছিলেন দেশের বিদেশমন্ত্রী হোসেন আমির আবদোল্লা হিয়ান-সহ আরও সাত জন।পাঁচ দিনের শোকপর্ব শুরু হয়েছে ইরানে। চলবে শুক্রবার পর্যন্ত।ইরান সরকার জানিয়েছে, প্রেসিডেন্টের শেষকৃত্য অনুষ্ঠান চলবে তিন দিন ধরে। যার প্রথম ভাগ শুরু হয়েছে তাবরিজ শহর থেকে।ইব্রাহিম রইসির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান যাচ্ছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।এদিকে, প্রেসিডেন্টকে শ্রদ্ধা জানাতে তাবরিজের রাস্তায় উপস্থিত হয়ে ছিলেন হাজার হাজার শোকার্ত মানুষ। যে-যে পথ দিয়ে ফুল আর জাতীয় পতাকায় সাজানো ইব্রাহিম রইসির কফিনের কনভয় গিয়েছে, পথের দু’ধারে ছিল উপচে পড়া ভিড়। অনেকেরই চোখে জল। অনেককে আবার মোবাইল ক্যামেরায় মিছিলের ভিডিয়ো বা ছবি তুলে রাখতেও দেখা গিয়েছে।এরপর তাবরিজ থেকে কোওম শহরে পৌঁছয় ইব্রাহিম রইসি-সহ সব মৃতের কফিন। সেখানে আর এক প্রস্ত শোক-মিছিল হয়।পরে প্রয়াত প্রেসিডেন্ট ও বিদেশমন্ত্রীর দেহ-সহ সব কফিন রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে পৌঁছয়।