
সিরিয়ার নিরাপত্তা বাহিনী এবং ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমথকদের মধ্যে সংঘর্ষে এখনও পর্যন্ত ১হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দুপক্ষের সংঘষ ৭৪৫ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। এক্ষেত্রে বেশিরভাগ নাগরিকের মৃত্য হয়েছে গুলিতে।
এছাড়াও, ১২৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং আসাদের পক্ষে থাকা সশস্ত্র গোষ্ঠীর জন নিহত হয়েছেন। জানা গিয়েছে, বানিয়াস শহর হিংসায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে রাস্তাঘাটে এবং বাড়ির ছাদে মৃতদেহ পড়ে থাকতে দেখা গিয়েছে।





