পডকাস্ট প্রচারে নতুন ফিচার আনছে থ্রেডস

0
89
ছবি সৌজন্যে : এক্স

টেক্সটভিত্তিক সোশ্যাল মিডিয়া থ্রেডস এখন ক্রিয়েটরদের জন্য পডকাস্ট প্রচারের নতুন সুযোগ আনছে। প্ল্যাটফর্মটি এমন কিছু ফিচার চালু করছে যার মাধ্যমে ইউজাররা আরও সহজে পডকাস্ট ও পর্ব শেয়ার করতে পারবেন।

এই ফিচারের আওতায় ক্রিয়েটররা এখন তাদের বায়ো পেজে পডকাস্ট শো এর লিংক অ্যাড করতে পারবেন। একবার লিংক অ্যাড হলে তাদের পোস্টে দেওয়া শো বা এপিসোড লিংকগুলো স্বয়ংক্রিয়ভাবে অডিও প্রিভিউসহ চলে আসবে।শুধু হোস্টরাই নয়, সাধারণ ইউজাররাও যখন তাদের প্রিয় পডকাস্ট শেয়ার করবেন তারাও এই অডিও প্রিভিউ দেখতে পাবেন।প্রথম ধাপে থ্রেডস শুধু স্পটিফাই পডকাস্টকে সাপোর্ট দিচ্ছে।থ্রেডসের প্রধান কনার হেইস এক ইউজারের প্রশ্নের জবাবে বলেছেন, ভবিষ্যতে অ্যাপল পডকাস্ট প্ল্যাটফর্মেও এই ফিচার যুক্ত করা হবে। প্রিভিউ ফিচার চালু হয়েছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে সব ইউজারের কাছে পৌঁছে যাবে।

এই ফিচার ক্রিয়েটরদের জন্য নতুন শ্রোতা আকর্ষণের সুযোগ তৈরি করবে।তবে থ্রেডস ইউজারদের লিংকে ক্লিক করার হার এখনো খুব বেশি নয়,তাই নতুন অডিও ভিজুয়াল সংযোজন আসলেই ইউজারদের পডকাস্টে টানতে পারে কি না সেটি সময়ই বলে দেবে।