পহেলগামে নৃশংস জঙ্গি হামলার ১১ দিনের মাথায় শিরডির সাঁই বাবা মন্দিরে বোমা হামলার হুমকি ইমেলের ঘটনায় শোরগোল পরে গিয়েছে। অজানা ওই ইমেল আইডি থেকে মেল করে বলা হয়, শিরিডির সাঁই বাবার মন্দির বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে।
আতঙ্ক ছড়াতেই পত্রপাঠ পুলিশে খবর দেওয়া হয়। পরে মন্দিরের চারপাশ নিরাপত্তাবলয়ে ঘিরে ফেলা হয়।
জানা গিয়েছে, মন্দিরে আসা ভক্তদের স্ক্রিনিং করে তবেই ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। যাবতীয় সিসিটিভির উপরও কড়া নজর রাখা হচ্ছে।
জানা গিয়েছে, মন্দিরে আসা ভক্তদের স্ক্রিনিং করে তবেই ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। যাবতীয় সিসিটিভির উপরও কড়া নজর রাখা হচ্ছে।
বলা হয়েছে, যে কোনও রকম সন্দেহজনক গতিবিধি দেখলেই পদক্ষেপ করা হবে। মন্দিরের নিরাপত্তা আধিকারিক রোহিদাস মালি শিরডি থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত চালাচ্ছে পুলিশ।