গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National প্রধানমন্ত্রীর নাম করে পুরীর জগন্নাথ মন্দির ওড়ানোর হুমকি

    প্রধানমন্ত্রীর নাম করে পুরীর জগন্নাথ মন্দির ওড়ানোর হুমকি

    0
    120
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম করে জঙ্গি হামলার হুমকি দেওয়া হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরে। উল্লেখ রয়েছে দিল্লির নামও। স্বাধীনতা দিবসে আগে এই ঘটনায় প্রবল উত্তেজনা ছড়িয়েছে। বুধবার পুরীর জগন্নাথ মন্দিরের দুই জায়গায় হুমকিবার্তা লেখা গ্রাফিতি দেখা যায়।

    পরিক্রমা মার্গে, বুধি মা ঠাকুরানি মন্দিরের দেওয়ালে লেখা ছিল, জঙ্গিরা মন্দির গুঁড়িয়ে দেবে। দেওয়ালে কিছু ফোন নম্বরও লেখা ছিল, তাতে ফোন করতে বলা হয়। ওড়িয়া ভাষায় আরও কিছু লেখা ছিল, বাংলা যার অর্থ, সবাই ধ্বংস হয়ে যাবে। জঙ্গি কথাটা মোটা হরফে লেখা ছিল বলে খবর। মন্দিরের দেওয়ালে হুমকিব্যতা লেখার পাশাপাশি সেখানকার আলোকসজ্জাও নষ্ট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

    কিন্তু পরিক্রমা মার্গের যে অংশে ওই হুমকিবার্তা লেখা ছিল, সিসিটিভি ক্যামেরা রয়েছে সেখানে। ২৪ ঘন্টা নজরদারি চলে। নিরাপত্তারক্ষী মোতায়েনও থাকে। সকলের নজর এড়িয়ে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।