ডাক্তারদের হুমকি, হুমায়ুনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চিঠি আইএমএ

0
250
জুনিয়র ডাক্তারদের বার বার হুঁশিয়ারি দেওয়ার অভিযোগে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের বিচারপতিকে চিঠি দিয়েছে ডাক্তারদের সংগঠন আইএমএ। বিধায়কের বিরুদ্ধে থ্রেট কালচার-এর অভিযোগ করে চিঠিতে নিজেদের নিরাপত্তা সংক্রান্ত বিষয় উত্থাপন করেছেন চিকিৎসক সংগঠন আইএমএর যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্য। 
চিকিৎসক রঞ্জন ভট্টাচার্য বলেছেন, আর জি কর-কাণ্ডের মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ১৬-১৭ এবং ১৮ নম্বর অনুচ্ছেদে চিকিৎসকদের নিরাপত্তা ও ভয়মুক্ত পরিবেশের কথা বলেছিলেন। সেখানে রাজ্যের শাসকদলের এক জন বিধায়ক লাগাতার চিকিৎসকদের হুঁশিয়ারি দিচ্ছেন। আইন নিজের হাতে নিতে উস্কানি দিয়েছেন মানুষকে। হুমকির জেরে ডাক্তারদের নিরাপত্তা বাড়ানোরও দাবি জানালেও সে ভাবে ব্যবস্থা হয়নি। যে হেতু বিষয়টি আদালতে বিচারাধীন, তাই মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে একটি চিঠি দেওয়া হয়েছে।