ভোটারদের ‘হুমকি’! তৃণমূল নেতা গ্রেফতার

0
79
ছবি সৌজন্যে : নিজস্ব

প্রচারে বেরিয়ে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে নির্বাচন কমিশনের নির্দেশে মুর্শিদাবাদের তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

কমিশন জানিয়েছে, ধৃত রাজু মণ্ডল। তিনি মুর্শিদাবাদের তৃণমূল নেতা। তাঁর বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। এর পরেই কমিশন পুলিশকে পদক্ষেপ করতে নির্দেশ দেয়। শুক্রবার রাতে কমিশনের তরফে জানানো হয়, ভোটারদের ভয় দেখানোর ঘটনায় অভিযুক্ত রাজুকে পুলিশ গ্রেফতার করেছে।রাজুর বিরুদ্ধে অভিযোগ, দলীয় প্রার্থীর হয়ে প্রচারে বেরিয়ে ভোটারদের তিনি হুমকি দেন।

কমিশন সূত্রে জানা গিয়েছে, তিনি প্রচারে বেরিয়ে বলেছিলেন পদ্মফুলে ভোট দেওয়া যাবে না। যদি ভোট গন্ডগোল হয়েছে… ভোট দিতে যাওয়ার দরকার নেই।