পঞ্চম বিয়ের সাড়ে তিন মাস পরই মা 

0
13
ছবি সৌজন্যে :ফেসবুক

আলোচিত অভিনেত্রী ও উদ্যোক্তা সুস্মিতা রায় তার ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার সমালোচনা ও বিতর্কের মুখে পড়েছেন। তবে সব গ্লানি আর নেতিবাচকতাকে পেছনে ফেলে এবার জীবনের সবচেয়ে আনন্দের সংবাদটি ফ্যানদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন তিনি।

ব্যবসায়ী শুভাশিস দের সঙ্গে পঞ্চমবারের মতো বিয়ের পিঁড়িতে বসার মাত্র সাড়ে তিন মাসের মাথায় এক ফুটফুটে সন্তানের জন্ম দিয়ে মাতৃত্বের স্বাদ পেয়েছেন এই অভিনেত্রী।সোশ্যাল মিডিয়ায়  সুস্মিতা নিজেই এই সুখবরটি ফ্যানদের জানিয়েছেন, যা মুহূর্তেই লুফে নিয়েছেন তার ফ্যান ফলোয়ার ও শুভাকাঙ্ক্ষীরা।সন্তান জন্মের এই অনাবিল আনন্দের পাশাপাশি দীর্ঘ সাত বছরের এক বুকভাঙা লড়াই, অপেক্ষা এবং প্রথম সন্তানকে হারানোর যন্ত্রণার কথাও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন সুস্মিতা। ২০১৯ সালের ১৯ মার্চ নিজের প্রথম সন্তানকে হারিয়েছিলেন তিনি, যে বেদনাদায়ক স্মৃতি আজও তাকে তাড়িয়ে বেড়ায়। সেই পুরোনো কষ্টের কথা স্মরণ করে আবেগঘন এক পোস্টে অভিনেত্রী লিখেছেন, সাত বছর আগে যে স্বপ্নটা মাঝপথে থেমে গিয়েছিল, আজ যেন তারই এক নতুন ও সুন্দর সূচনা হলো।

এটি কেবল কোনো শারীরিক অক্ষমতার লড়াই ছিল না, বরং সময়, পরিস্থিতি আর অদৃশ্য বহু বাধার বিরুদ্ধে তার এক নিরন্তর সংগ্রাম ছিল। প্রথমবারের সেই তিক্ত ও মর্মান্তিক অভিজ্ঞতার কারণেই এবার পুরো গর্ভাবস্থার বিষয়টি সবার আড়ালে রেখেছিলেন তিনি এবং সন্তানের নিরাপদ জন্মের পরই সুখবরটি প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নেন।