
চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের শেষ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে। অষ্টম রাউন্ডে একই দিনে একই সময়ে মাঠে নেমেছিল অংশগ্রহণকারী ৩৬ দল। অর্থাৎ একই সময়ে ইউরোপজুড়ে ১৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপের ফুটবলে এ এক অভূতপূর্ব ঘটনা। এই ১৮ ম্যাচে মোট তিনজন খেলোয়াড় হ্যাটট্রিক করে রাতটা নিজেদের করে নিয়েছেন। তাদের হ্যাটট্রিকে দলও জয় পেয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে।চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের শেষ রাউন্ডের খেলায় হ্যাটট্রিক করেছেন ইন্টার মিলানের আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ। তার হ্যাটট্রিকেই মোনাকোকে হারিয়ে চতুর্থ স্থানে থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।একই দিনে ভিন্ন ভিন্ন ম্যাচে হ্যাটট্রিক করেছেন আরও দুই তারকা।
সেল্টিকের বিপক্ষে হ্যাটট্রিক করে অ্যাস্টন ভিলাকে সেরা আটে জায়গা করে দিয়েছেন মর্গান রজার্স। আর পিএসজির নকআউট পর্ব নিশ্চিত হয়েছে ওসমান দেম্বেলের হ্যাটট্রিকে। তার দল হারিয়েছে ভিএফবি স্টুটগার্টকে।
