গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Newsdesk মণিপুরে ফের সংঘর্ষে মৃত জওয়ান-সহ ৩

    মণিপুরে ফের সংঘর্ষে মৃত জওয়ান-সহ ৩

    0
    177

    বিতর্কিত জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে জওয়ান-সহ ৩ জনের মৃত্যুতে ফের উত্তপ্ত মণিপুর। 

    সূত্রের খবর, থাওয়াইজাও হুংপুং ইয়ং স্টুডেন্টস অগার্নাইজেশন-এর সদস্যরা হুংফুং জেলা হাসপাতালে একদিনের পরিচ্ছনতা কর্মসূচি-র আয়োজন করেছিল। এই সমাজসেবা কাজে নেমে ওই সংগঠনের সদস্যরা স্থানীয় হুনফুন গ্রামের সীমানা পেরোলেই প্রবল উত্তেজনা সৃষ্টি হয়। দু’পক্ষ প্রথমে বচসায় জড়ায়। নিমেষে তা সংঘর্ষের চেহারা নেয়। দু’পক্ষ একে অন্যকে লক্ষ্য করে রাস্তায় নেমে গুলি ছুড়তে শুরু করে। উখরুল থানার পুলিশ ও মণিপুর রাইফেলস-এর জওয়ানরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হন। উখরুল থানা থেকে অসম রাইফেলস-এর ৩৫ নম্বর ব্যাটেলিয়নে খবর পাঠিয়ে সাহায্য চাওয়া হয়। অভিযোগ, সেখান থেকে সময় মতো সাহায্য মেলেনি। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় দু’পক্ষের ২ জন এবং মণিপুর রাইফেলসের এক জওয়ানের। হুনফুন গ্রামের ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে, সংঘর্ষ চলাকালীনই উত্তেজিত জনতা উখরুল থানায় চড়াও হয় ও অস্ত্র, গুলি লুট করে। সূত্রের খবর, ৮টি ৯এসএস পিস্তল, ৬টি ইনসাস রাইফেল, ৩টি একে-৪৭ রাইফেল, ২টি ৯এমএম কারবাইন, একটি এসএলআর ও একটি স্টেনগান লুট হয়েছে।