গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Howrah বাগনানে বাইক দুর্ঘটনায় মৃত্যু ৩ যুবকের

    বাগনানে বাইক দুর্ঘটনায় মৃত্যু ৩ যুবকের

    0
    209
    ছবি সৌজন্যে : নিজস্ব

    হাওড়ার বাগনানে বাইক দুর্ঘটনায় মৃত হয়েছে একই পরিবারের ৩ যুবকের। মৃতদের মধ্যে ২ জন এবছর মাধ্যমিক পাশ করেছিল।

    বাগনান আমতা জয়পুর রাস্তায় তেতুলমড়ি সেতুর কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, বাইকে চড়ে জয়পুরে মেলায় গিয়েছিলেন বছর ৩০-এর বিকাশ ঘোষ। তার সঙ্গে ছিলেন ১৭বছরের দুই কিশোর। ফেরার পথে, নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে রাস্তায় ছিটকে পড়েন তিনজন।

    কারও মাথায় হেলমেট ছিল না। হাসপাতালে নিয়ে গেলে তিনজনকেই মৃত বলে ঘোষণা করা হয়।