
ওয়াকফ অশান্তিতে জাফরাবাদে বাবা-ছেলে খুনে একযোগে তিন জায়গায় তল্লাশি চালিয়ে তিনজকে গ্রেফতার করেছে এসটিএফ।
মুর্শিদাবাদের জাফরাবাদে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস খুনে এখনও পয’ন্ত ১০ জনকে গ্রেফতার করেছে তদন্তকারীরা। শুক্রবার রাতে অভিযান চালিয়ে খুনের ঘটনায় অভিযুক্ত নুরুল ইসলামকে ফরাক্কা থানার হাউসনগর এলাকার থেকে গ্রেফতার করা হয়। হাওড়া স্টেশনে জব্বলপুর এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে ইকবাল নামে আরেক অভিযুক্তকেও ধরে পুলিশ। পরে সাবা করিম নামে এক অভিযুক্তকে জঙ্গিপুর থেকে গ্রেফতার করা হয়েছে।
১১ এপ্রিল জাফরাবাদে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে খুনের পর নুরুল ইসলাম, ইকবাল এবং সাবা করিম নামে ৩ অভিযুক্ত এলাকা ছাড়া ছিল।
