
নদিয়ার কালীগঞ্জে তামান্না খাতুন খুনের ঘটনায় আরও ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে দু’জনকে নদিয়া থেকে গ্রেফতার করা হয়েছে।
মামলায় এবার আরও একজনকে গুরুগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তরা জিয়ারুল সেখ, সাবির শেখ, এবং মিনারুল শেখ। এই নিয়ে গত দু’দিনে মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে মুখ্যমন্ত্রী-র সাক্ষাতের পর। ২০২৫ সালের ২৩ জুন তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় মৃত্যু হয়েছিল তামান্না খাতুন নামে এক নাবালিকার। এই খুনের ঘটনায় মোট ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ থাকলেও অধিকাংশ অভিযুক্তরাই ছিল অধরা । দু’দিন আগে তামান্না মৃত্যুর এক বছর পূর্ণ হল, সেদিনই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন তামান্নার পরিবার।
আর তারপর থেকেই নতুন করে দু’জনকে গ্রেফতারের পর আবার তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে নদিয়ার কালীগঞ্জ থানার পুলিশ।
