হিমন্তের স্ত্রীর তিনটি পাসপোর্ট , দাবি কংগ্রেসের !

0
49
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের স্ত্রীকে নিশানা করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। হিমন্তের অভিযোগ, গগৈয়ের ব্রিটিশ স্ত্রী এলিজাবেথ কোলবার্নের সঙ্গে পাকিস্তান, বিশেষত আইএসআই–এর যোগ রয়েছে। গগৈ পাল্টা ‘সি গ্রেড সিনেমার থেকেও খারাপ’ বলে উড়িয়ে দিয়েছিলেন সব অভিযোগ।

এবার কংগ্রেসের তরফে নিশানা করা হল হিমন্তের স্ত্রী রিনিকি ভুঁইয়া শর্মাকে। রবিবার একটি সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা পবন খেরার অভিযোগ — মিশর, সংযুক্ত আরব আমিরশাহি এবং অ্যান্টিগা ও বারবুদা, এই তিন দেশের পাসপোর্ট রয়েছে রিনিকির। দাবির প্রেক্ষিতে প্রমাণ হিসেবে তিনটি পাসপোর্টের ছবি তুলে ধরেন তিনি। রিনিকির কি ভারতীয় নাগরিকত্ব এবং পাসপোর্ট আছে? কারণ ভারত কিন্তু দ্বৈত নাগরিকত্বে অনুমতি দেয় না।
এমনটাই প্রশ্ন করেন তিনি। পাশাপাশি কংগ্রেস মুখপাত্রের দাবি, দুবাইয়ে রিনিকির একাধিক সম্পত্তি রয়েছে। পাল্টা জবাব দিতে দেরি করেননি হিমন্ত বিশ্বশর্মাও । এক্স পোস্টে হিমন্তের দাবি, আমি নিশ্চিত পবন খেরার মিথ্যে প্রচারের শেষ দিন দূরে নয়। মিঃ খেরাকে জেলেও যেতে হবে। পবন খেরার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। নিজের এক্স–এ সরব হন রিনিকিও। উল্লেখ্য , ৯ এপ্রিল অসমে ১২৬ আসনে এক দফায় হতে চলেছে বিধানসভা নির্বাচন।