গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk মালদায় পরপর ৩ পরিযায়ী শ্রমিকের মৃত্যু 

    মালদায় পরপর ৩ পরিযায়ী শ্রমিকের মৃত্যু 

    0
    950
    3 consecutive deaths of migrant workers in Malda
    3 consecutive deaths of migrant workers in Malda
    মালদায় পরপর তিনজন পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কারও মেয়ের বিয়ে, কারও সন্তানের জন্মের দিনই পরিবারে এসেছে মৃত্যুর খবর।
    সূত্রের খবর, উত্তর মালদার হরিশ্চন্দ্রপুর এবং চাঁচলে আলাদা আলদা ঘটনায় মৃত্যু হয়েছে তিন পরিযায়ী শ্রমিকের। যা নিয়ে রাজ্যের শাসকদল তৃণমূলকে দুষে বিজেপির অভিযোগ, রাজ্যে কর্মসংস্থান নেই বলেই মানুষ ভিন রাজ্যে কাজে যাচ্ছে। যদিও এই অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়েছে তৃণমূল। জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুরের কুশিদা গ্রামে মেয়ের বিয়ের দিনই পরিযায়ী শ্রমিক বাবা আজিদুল হকে-র কফিনবন্দি দেহ ফিরতেই কান্নার রোল পরিবারে। এদিকে পেটের টানে মুম্বইয়ে কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে চাঁচল-২ নং ব্লকের অনাজারুল হকের। জানা গিয়েছে, মাস দুয়েক আগে মুম্বই পাড়ি দিয়েছিলেন আনজারুল। সেখানেই কাজ করা কালীন অসুস্থ হয়ে মৃত্যু হয় বছর বাইশের ওই যুবকের। বছরখানেক আগেই বিয়ে হয়েছে আনজারুলের, তাঁর দু’মাসের একটি কন্যা সন্তান রয়েছে। অন্যদিকে চাঁচলের বলরামপুরের বাসিন্দা বছর পঁয়তাল্লিশ-র পরিযায় শ্রমিক মিন্টু সরকারের ভিনরাজ্যে কাজে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।