তিন বোনের ঝাঁপ : তৃতীয় স্ত্রীকে শ্যালিকা পরিচয় চেতনের

0
50
ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
গাজিয়াবাদকাণ্ডের তদন্তে আরও নতুন তথ্য উঠে আসছে পুলিশের হাতে। বিশেষ করে তিন বোনের বাবা চেতন কুমারের বয়ান ঘিরে সন্দেহ জাগছে পুলিশের।
সূত্রের খবর, বার বার বয়ান বদল করছেন তিনি। তৃতীয় বিয়ের বিষয়টিও প্রথমে আড়াল করার চেষ্টা করেন তিনি। চেতনকে জিজ্ঞাসাবাদের সময়ে পুলিশ জানতে পারে, টিনা নামে এক তরুণীর সঙ্গে তৃতীয় বিয়ে হয় তাঁর। ২০১৮ সালে টিনার সঙ্গে প্রথম আলাপ হয় চেতনের। ওই সময়ে গাজিয়াবাদে ক্রেডিট কার্ড পরিষেবা ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পরবর্তী সময়ে দু’জনের ঘনিষ্ঠতা বৃদ্ধি পায় এবং তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন। পুলিশ সূত্রে খবর, টিনার বয়স আনুমানিক ২২ বছর।
তাঁর তিন বছরের এক কন্যাও রয়েছে বলে জানা যাচ্ছে। কিন্তু জানা যাচ্ছে, এই টিনার বিষয়ে প্রথমে তথ্যগোপন করেছিলেন চেতন। টিনাকে নিজের স্ত্রী বলে তিনি প্রথমে পরিচয় দেননি পুলিশের কাছে। চেতন প্রথমে পুলিশকে বলেছিলেন, টিনা তাঁর শ্যালিকা। কেন তিনি এই তথ্যগোপন করলেন, তা-ও জানার চেষ্টা করছে পুলিশ।