গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk ছত্তিশগড়ে এনকাউন্টারে নিহত ৩ মহিলা মাওবাদী

    ছত্তিশগড়ে এনকাউন্টারে নিহত ৩ মহিলা মাওবাদী

    0
    143
    3 women Maoists killed in encounter in Chhattisgarh
    3 women Maoists killed in encounter in Chhattisgarh
    ছত্তিশগড়ে যৌথ বাহিনীর এনকাউন্টারে নিহত হয়েছে তিন মহিলা মাওবাদী। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, নারায়ণপুর এবং কাঙ্কের জেলার সীমান্তে আবুজমাদ এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন ইউনিফর্ম পরা মহিলা মাওবাদী নিহত হয়েছে।
    নারায়ণপুর ও কাঙ্কের আবুজমাদ এলাকায় মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে যৌথ বাহিনীর দলকে টহলে পাঠানো হয়। দলটিতে জেলা রিজার্ভ গার্ড, এসটিএফ এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের কর্মীরা ছিলেন।যৌথ বাহিনী এলাকায় পৌঁছলে মাওবাদীরা গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় যৌথ বাহিনীও। উভয় পক্ষের মধ্যেই দফায় দফায় গুলি চলে। শেষ পর্যন্ত যৌথ বাহিনীর গুলিতে ৩ মাওবাদীর মৃত্যু হয়েছে। এলাকায় তল্লাশি চালিয়ে অস্ত্র উদ্ধার হয়েছে।