
রাজস্থানের যোধপুরে তিন বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ পরিবারিক এক পরিচিতের বিরুদ্ধে। জানা যাচ্ছে , অভিযুক্ত পর্নোগ্রাফি ভিডিওতে আসক্ত ছিল।
ঘটনার দিন তিনি অন্তত ১৫ টি ভিডিও দেখেন। তারপর শিশুটিকে বাড়ি থেকে বের করে এনে মাঠে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যান। পরে শিশুর কান্না শুনে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
প্রাথমিক পরীক্ষায় শারীরিক নির্যাতন পরিলক্ষিত হলে পুলিশে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। অভিযুক্তের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করেছে পুলিশ। জানা যাচ্ছে শিশুটি দলিত সম্প্রদায়ের। গোটা ঘটনার প্রতিবাদে পথে নেমেছে গ্রামবাসী।
