
ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউয়ের ঝুঁকিপূর্ণ দৃশ্যের প্রতিই আগ্রহ বেশি। কারণ তিনি ক্যারিয়ারজুড়ে বৈচিত্র্য ধরে রাখতে চান।তাই স্টান্টের সহযোগিতা নিতে খুব একটা রাজি নন। আর সাহসিকতার সেই নমুনা পিউ দেখিয়েছেন থান্ডারবোল্টস সিনেমায়।
২৯ বছর বয়সী পিউ মার্ভেলের এই সিনেমায় মালয়েশিয়ার কুয়ালালাপুরের পৃথিবীর দ্বিতীয় উঁচু ভবন মার্দেকা ১১৮ এর ছাদ থেকে নিচে থেকে লাফ দিয়েছেন।যে ভবনের উচ্চতা ২ হাজার ৭২২ ফুট। এই লাফের পর ব্রিটিশ এই অভিনেত্রীর হাড়গোড় ভাঙেনি,কেবল স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লেগেছিল বলে জানিয়েছেন পিউ। সম্প্রতি,থান্ডারবোল্টস সিনেমার ট্রেইলার প্রকাশ হয়েছে।যেখানে পিউয়ের লাফ দেওয়ার দৃশ্যের ঝলকও আছে।এক সাক্ষাৎকারে পিউ বলেছেন,লাফ দেওয়ার পর তিনি ৩ ঘণ্টা ঘুমিয়েছিলেন। কারণ তার মাথাটা ভার ভার লাগছিল। পিউ বলেছেন প্রচণ্ড ঝুঁকির এই স্টান্টটি করার অনুমতি তিনি সহজে পানানি।কারণ সিনেমার টিম পিউয়ের এই প্রস্তাবে শুরুতে কোনোভাবেই রাজি হয়নি।পিউ বলেছেন, তারা চেয়েছিলেন বডি ডাবল ব্যবহার করতে। কিন্তু তিনি স্টান্টের সাহায্য নিতে চাননি। দৃশ্যটি নিজে করতে মার্ভেল প্রেসিডেন্ট কেভিন ফাইগিকে একের পর এক মেইল করেছেন। তাঁর যুক্তি ছিল মহিলারা যদি এমন লাফ দিয়ে গিনেস বুকে নাম তুলতে পারে তাহলে তিনি কেন সিনেমায় নিজের দৃশ্যের কাজ নিজে করবেন না। এক সময় তারা বিরক্ত হয়ে বলেছিলেন,ঠিক আছে ,যদি উঁচু ভবন থেকে নিচে লাফ দিতেই চান, তবে তাঁরা এমন একটা ভবন খুঁজে বের করবেন।
উচ্চতা নিয়ে কোনো সমস্যা ছিল না জানিয়ে পিউ বলেছেন তিনি নিজের মানসিক প্রস্তুতি নিয়ে ভেবেছেন।উল্লেখ্য,থান্ডারবোল্টস মুক্তি পাবে আগামী ২ মে।২০১১ সালে মুক্তি পাওয়া মিশন ইম্পসিলব ঘোস্ট প্রোটোকল’ সিনেমায় তারকা অভিনেতা টম ক্রুজ দুবাইয়ের বুর্জ খলিফার উপরে উঠে স্টান্ট করেছিলেন।
