বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা

0
116
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
সকাল থেকেই আকাশের মুখভার। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবারও বিকালের দিকে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম এখনই কমছে না। তবে শুক্রবার থেকে আর তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদে ঝড়বৃষ্টি হতে পারে। বাকি জেলায় ঝড়ের প্রকোপ কম থাকলেও সব জেলাতেই কমবেশি দুর্যোগের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের আট জেলাতেই জারি হয়েছে হলুদ সতর্কতা।