কলকাতা সহ দুই বঙ্গেই ঝড়বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত 

0
168
ছবি সৌজন্যে : নিজস্ব
বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায়  সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শনি এবং রবিবার অস্বস্তিকর আবহাওয়া থাকলেও বিকেলের পরে স্বস্তির বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই আসানসোল, বাঁকুড়া সহ পশ্চিমের জেলাগুলোয় ঝড়বৃষ্টি শুরু হয়েছে।
বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও থাকবে। ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া , বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, হুগলিতে। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া । শনিবারের পাশাপাশি রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতায়।
উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে । ভারী বৃষ্টি হতে পারে ওপরের ৫ জেলায় । ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার , কোচবিহার, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতে।