গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা

    বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা

    0
    130
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    কলকাতা ও সংলগ্ন অঞ্চলে মঙ্গলবার রাতে স্বস্তির বৃষ্টির জেরে একধাক্কায় বেশকিছুটা কমে গিয়েছে তাপমাত্রা। বুধবারও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভ্যাপসা গরমের সঙ্গেই পাল্লা দিয়ে চলবে দুর্যোগ।

    বৃহস্পতিবার পর্যন্ত এই ধরণের আবহাওয়াই থাকবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। এক ধাক্কায় ৬ ডিগ্রি তাপমাত্রা কমে গেছে। সকাল থেকেই মেঘলা আকাশ রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।

    অন্যদিকে, বুধবার উত্তরবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর ও জলপাইগুড়িতে কমলা সতর্কতা জারি হয়েছে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে দার্জিলিংয়ে।