
বৃহস্পতিবার মরশুমের সবচেয়ে ঠান্ডা সকাল উপভোগ করেছে কলকাতাবাসী। তাপমাত্রার পারদ নেমেছে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াসে। আগামী কয়েকদিন আরও কয়েক ডিগ্রি তাপমাত্রা নামার পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের।
উত্তর পশ্চিম দিকের হাওয়ার জেরে তাপমাত্রা আরও নামতে পারে কিছু জেলা। দিন এবং রাতের তাপমাত্রা আপাতত স্বাভাবিকের নীচেই থাকবে। সকালবেলায় হালকা কুয়াশা ও শিশিরের উপস্থিতি বাড়বে। জেলাগুলিতে তসর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। এদিকে দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রির ঘরে থাকবে। আগামী ৪-৫ দিন এমনই আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
দক্ষিণবঙ্গের সব জেলাতেই জারি হয়েছে কুয়াশার সতর্কতা।









