দু’বার টিকিট বাতিল, শেষে অভিশপ্ত বিমানের টিকিট কাটেন রুপানি

0
143
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
একবার নয়, পরপর দুবার সফরের দিন বদল করেছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয়ন রুপানি। শেষমেশ ১২ জুন আহমেদাবাদের সেই অভিশপ্ত বিমান উঠেছিলেন তিনি। সেই বিমানই টেক-অফ করার কয়েক সেকেন্ডের মধ্য ভেঙে পড়ে।
মৃত্যু হয় ২৪১ যাত্রীর, তাঁদের মধ্যে ছিলেন রুপানিও। প্রথমে ১১ মে লন্ডন যাওয়ার পরিকল্পনা করেছিলেন রুপানি। সে দিন এয়ার ইন্ডিয়ার এআই১৭১ ফ্লাইটের টিকিট কেটেছিলেন তিনি। ফেরার কথা ছিল ২৫ জুন। পরে ওই টিকিট বাতিল করে রুপানি ৫ জুনের মধ্যে ফের বুকিং করেন। তবে কোনও এক কারণে শেষ মুহূর্তে সেই টিকিটও বাতিল করেন তিনি।
শেষমেশ তৃতীয়বার ১২ জুনের ফ্লাইটের টিকিট কেটেছিলেন রুপানি। তাঁর সিট নম্বর ছিল-২ডি। বিভিন্ন সূত্রে খবর ১২০৬ ছিল তাঁর সৌভাগ্যের নম্বর। তবে সেই ১২/০৬ এর বিমানই তাঁর জীবনের শেষ বিমানযাত্রায় পরিণত হয়েছে।