গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk চলন্ত ট্রেনে মহিলা যাত্রীর শ্লীলতাহানি, গ্রেফতার টিকিট পরীক্ষক

    চলন্ত ট্রেনে মহিলা যাত্রীর শ্লীলতাহানি, গ্রেফতার টিকিট পরীক্ষক

    0
    116
    CHALANTO TRAIN A MOHILAR SRILOTAHANI
    CHALANTO TRAIN A MOHILAR SRILOTAHANI
    চলন্ত ট্রেনে মহিলা যাত্রীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে টিকিট পরীক্ষকের বিরুদ্ধে। টিকিট পরীক্ষা করার নাম করেই ওই যাত্রীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে।
    আতঙ্কে ওই যাত্রী ট্রেনের চেইন টেনে চিৎকার করলে ট্রেনে থাকা পুলিশ এসে গ্রেফতার করেছে অভিযুক্ত টিকিট পরীক্ষককে। জানা গিয়েছে, পটনা থেকে ধানবাদগামী গঙ্গা দামোদর এক্সপ্রেস করে বুদ্ধগয়ায় তাঁর স্বামীর কাছে যাচ্ছিলেন ওই তরুণী। এসি কোচে উঠলেও তাঁর কাছে টিকিট ছিল না। এরপরেই অভিযুক্ত ওই টিকিট পরীক্ষক টিকিট দেওয়ার নাম করে ওই যাত্রীকে শৌচাগারের কাছে ডেকে নিয়ে মহিলা যাত্রীর গায়ে হাত দিয়েছে বলে অভিযোগ। জোর করে তাঁর সঙ্গে অসভ্যতা করার চেষ্টা করে বলে অভিযোগ। এরপরেই মহিলার চিৎকারে পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ গয়া স্টেশনে ওই টিটিই-র বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।