মাহেশে নবযৌবন উৎসবে ভক্তের ঢল

0
126
ছবি সৌজন্যে : নিজস্ব

রথের আগে জগন্নাথ দেবের নবযৌবন উৎসব ধুমধাম করে পালন করা হয়েছে মাহেশে। স্নানযাত্রার পর জগন্নাথ দেবের কাঁপুনি দিয়ে জ্বর আসে। ১৫ দিন পর সুস্থ হয়ে উঠলে এই দিনেই পালন করা হয় নবযৌবন উৎসব।

আর এই উৎসব ঘিরে মঙ্গলবার সকাল থেকেই ছিল ভক্তের ঢল। জগন্নাথ, বলরাম, শুভদ্রাকে ৫৬ রকম ভোগ নিবেদন করা হয়। একইসঙ্গে এই দিনে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তিন জনকে রুপোর হাত ও অলঙ্কার পরিয়ে নতুন রূপে রাজবেশে সাজানো হয়। এদিকে ইসকনের রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগে রাজ্য প্রশাসনের প্রধান হিসেবে ইসকনের রথযাত্রার সূচনা করতেন তদকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পালা বদলের পর এবার রথের রশিতে টান দেবেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে দিঘার রথযাত্রার প্রস্তুতিও সাড়া। রথযাত্রা উপলক্ষ্যে সেজে উঠেছে সৈকত নগরী।