গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home South 24 Pgs মৈপীঠে বাঘের মুখে বনকর্মী, লাঠিপেটা

    মৈপীঠে বাঘের মুখে বনকর্মী, লাঠিপেটা

    0
    260
    ছবি সৌজন্যে : নিজস্ব

    তল্লাশি চালাতে গিয়ে দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠে বাঘের মুখে পড়লেন বনকর্মী। জঙ্গল থেকে বেরিয়ে বনকর্মীর ঘাড় কামড়ে ধরে জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বিশাল রয়‍্যাল বেঙ্গল টাইগার। তখনই অন্য বনকর্মীরা লাঠিপেটা করে বাঘের মুখ থেকে ওই বনকর্মীকে ছাড়িয়ে আনে। 

    ভয়ঙ্কর ওই ভিডিও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে। গুরুতর জখম অবস্থায় ওই বনকর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে রবিবার রাত থেকেই দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মৈপীঠ-বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেখানে গিয়েছিলেন বনদফতরের রায়দিঘি রেঞ্জের নলগোড়া বিট অফিসের কর্মীরা। বাঘ যাতে গ্রামে ঢুকতে না পারে সেজন্য নাইলনের জাল দিয়ে ঘেরাও হয়। এরপর বাঘটিকে বন্দি করার চেষ্টা করছিলেন বনদফতরের কর্মীরা।

    তখনই জঙ্গলের মধ্যে থেকে গণেশ শ্যামলের ওপর ঝাঁপিয়ে পড়ে বাঘ। ঘাড়ে কামড়ে ধরে নিয়ে দেওয়ার চেষ্টা করে। তখনই সহকর্মীকে বাঁচাতে দলের বাকি সদস্যরা লাঠি দিয়ে পেটাতে থাকেন বাঘটিকে। এরপরেই গণেশকে ছেড়ে পালিয়ে যায় বাঘটি। বাঘের খোঁজে জঙ্গলের ঢুকে তল্লাশি শুরু করেছেন বনকর্মীরা।