দুর্দিনে সালমানের পাশে অক্ষয়

0
128
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

সালমান খান ও অক্ষয় কুমার প্রায় একই সময়ে ক্যারিয়ার শুরু করেছিলেন।বি টাউনের দুই সুপারস্টারের বন্ধুত্ব বহু পুরনো। একসঙ্গে কাজ করেছেন,মুঝসে শাদি কারোগি এবং জান-ই-মান-সহ বেশকিছু হিট ছবিতে।তবে টানা বেশ কয়েকটি ছবির কন্টেন্ট এবং সেই ছবিগুলোর বক্স অফিস ব্যর্থতার কারণে তুমুল সমালোচনার মুখে পড়েছেন সালমান।

অতি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি সিকান্দারও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে।এদিকে সম্প্রতি দিল্লিতে নিজের আসন্ন ছবি কেশরী চ্যাপ্টার টু-এর একটি বিশেষ অনুষ্ঠানে অক্ষয়কে প্রশ্ন করা হয়, সাম্প্রতিক সময় বড় তারকার ছবি ভালো করছে না, সালমানের ‘সিকান্দার’ নিয়ে এমনই আলোচনা হচ্ছে।উত্তরে অক্ষয় কুমার বলেছেন, দেখুন, এটা ভুল কথা।এমনটা হতে পারে না। টাইগার জিন্দা হয় এবং সবসময় থাকবে। সালমান এমন জাতের টাইগার যার জীবনে কখনোই মৃত্যু হয় না।এদিকে,তথ্য বলছে, মুক্তির পর বক্স অফিসে ১৭ দিনের মাথায় মাত্র ২৫ লক্ষ টাকার ব্যবসা করেছে সিকান্দার।আর সব মিলিয়ে দেশিয় বক্স অফিসে সালমানের ছবির ব্যবসা দাঁড়িয়েছে মাত্র ১০৯ কোটি টাকা। ছবিটি মুক্তির পর প্রথম সপ্তাহে মোটামুটি সম্মানজনক ফল করেছিল। প্রথম সপ্তাহে বক্স অফিসে ছবির আয় ছিল ৯০ কোটি টাকা। আর এরপরই ধীরে ধীরে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে সিকান্দার ছবিটি। এদিকে এরই মাঝে মুক্তি পেয়েছে সানি দেওলের ছবি ,জাট।

সেটি আসার পর সিকান্দার এর ব্যবসা আরও কম হতে শুরু করে। আবার এরই মধ্যে আগামী ১৮ এপ্রিল মুক্তি পেতে চলেছে অক্ষয়ের কেশরী চ্যাপ্টার টু।