
বিপর্যয় কাটিয়ে অবশেষে দুধিয়ার সঙ্গে জুড়ে গেল মিরিক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই বার্তাই দিয়েচেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৪ অক্টোবর রাতে ভারী বৃষ্টির জেরে বালাসন নদীতে জলস্ফীতির জেরে ভেঙে যায় দুধিয়ার লোহার সেতু। বন্ধ হয়ে যায় মিরিকের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা।
এরপর পূর্ত দফতর ভেঙে যাওয়া লোহার সেতুর প্রায় ১০০ মিটার দূরে নদীতে হিউমপাইপ বসিয়ে বিকল্প রাস্তা তৈরি করতে শুরু করে। উত্তরবঙ্গ সফরে থাকাকালীন মুখ্যমন্ত্রী পূর্ত দফতরকে ১৫ দিনের মধ্যে অস্থায়ী রাস্তা তৈরির নির্দেশ দিয়েছিলেন। সেই মত তিন সপ্তাহ পর খুলে যাচ্ছে ১২ নম্বর রাজ্য সড়ক। সোমবার থেকেই দুধিয়া হয়ে মিরিকের মধ্যে যান চলাচল শুরু হয়েছে। একইসঙ্গে ১৪ বছরের শিশুদের স্বাস্থ্য পরিষেবায় সাফল্য তুলে ধরেছে তৃণমূল। নবজাতকের মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমেছে।
পাশাপাশি টিকাকরণের কভারেজ ৮০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। একইসঙ্গে দাবি করা হয়েছে ইন্সটিটিউশনাল ডেলিভারি ৬৮ শতাংশ থেকে ৯৯ শতাংশশে পৌঁছেছে।




