গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home South 24 Pgs ফের লোকালয়ে বাঘ! ভয়ে কাঁপছে কুলতলি 

    ফের লোকালয়ে বাঘ! ভয়ে কাঁপছে কুলতলি 

    0
    111
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    আবার বাঘের আতঙ্ক গ্রাস করেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতুলির বাসিন্দাদের। প্রশাসন সূত্রে খবর, এ বার কুলতুলির দেউলবাড়ি গ্রামে বাঘের আতঙ্ক শুরু হয়েছে।  স্থানীয় সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় মাতলা ও মাকড়ি নদীর সংযোগস্থল দিয়ে একটি বাঘকে লোকালয়ে ঢুকতে দেখেন এক মৎস্যজীবী।
    তার পর শনিবার রাত থেকে অভিযান চলছে বন দফতর এবং পুলিশের। বাঘ ধরতে রাতেই খাঁচা বসানো হয়েছে। কিন্তু এখনও খাঁচাবন্দি হয়নি বাঘ। অন্য দিকে, এলাকার মানুষ ভীত এবং সন্ত্রস্ত। বাঘ যাতে লোকালয় অথবা লোকালয় সংলগ্ন এলাকায় চলে যেতে না পারে, সে জন্য জাল দিয়ে কয়েকটি জায়গা ঘেরার কাজ হয়েছে।
    গ্রামবাসীদের আতঙ্কিত না-হতে পরামর্শ দিয়েছে প্রশাসন। রাতের অন্ধকারে যাতে কেউ একা বাড়ির বাইরে না বের হন, সে বিষয়েও সচেতন করছে পুলিশ।