গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk ফের বাঘের আতঙ্ক বাঁকুড়ার জঙ্গলমহলে !

    ফের বাঘের আতঙ্ক বাঁকুড়ার জঙ্গলমহলে !

    0
    1165
    ছবি সৌজন্যে : নিজস্ব
    শীতের মরশুমে এবার আবার বাঘের আতঙ্ক তাড়া করতে শুরু করেছে বাঁকুড়ার জঙ্গলমহলের মানুষকে। বাঁকুড়ার সিমলাপাল ব্লকের বন দুবরাজপুরের পর এবার অজানা জন্তুর পায়ের ছাপ মিলেছে ওই ব্লকেরই বিক্রমপুর এলাকায়।
    স্থানীয়দের দাবি, ওই ছাপ বাঘেরই। বন দফতর পায়ের ছাপের মাপ ও ছবি সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠাচ্ছে। যদিও বন দফতরের প্রাথমিক অনুমান বাঘ নয় ওই পায়ের ছাপগুলি আসলে বাঘরোল জাতীয় জন্তুর। রবিবার বাঁকুড়ার সিমলাপাল ব্লকের বন দুবরাজপুর এলাকায় আলুর জমির নরম মাটিতে অজানা জন্তুর পায়ের ছাপ দেখা যায়। রবিবারের পর সিমলাপাল ব্লকেরই বিক্রমপুর এলাকায় সোমবার একই ধরনের পায়ের ছাপ দেখা যায়। খবর পেয়ে বিক্রমপুর গ্রাম লাগোয়া আলুর জমিতে যান বন কর্মীরা।
    সেখানে গিয়ে পায়ের ছাপের মাপ ও ছবি সংগ্রহ করেন তাঁরা। স্থানীয়দের দাবি, স্বচক্ষে কেউ জন্তুটিকে না দেখলেও পায়ের ছাপ দেখে তাঁরা নিশ্চিত এই পায়ের ছাপ আসলে বাঘেরই।