গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home North 24Pgs স্কুলে ঘুরছে বাঘ, এআই ভিডিও বানিয়ে বিপাকে শিক্ষকই

    স্কুলে ঘুরছে বাঘ, এআই ভিডিও বানিয়ে বিপাকে শিক্ষকই

    0
    114
    ছবি সৌজন্যে : নিজস্ব
    স্কুলে ঘুরে বেড়াচ্ছে ৩ টে রয়্যাল বেঙ্গল টাইগার। কদম্বগাছির স্কুলের সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে ক্লাসরুমে যেতে নারাজ ছাত্রাছাত্রীরা।
    এআই দিয়ে উত্তর ২৪ পরগনার কদম্বগাছির উলা কালসারা কাদরিয়া হাই মাদ্রাসার ভুগোলের শিক্ষকের এমন কাণ্ডে কার্যত হতবাক অভিভাবকরা। যদিও ভূগোলের সহশিক্ষক মহম্মদ ইয়ামিন মল্লিকের দাবি পাঠ্য বইয়ের থেকে বেরিয়ে যুগের সঙ্গে তাল মিলিয়ে ছাত্রছাত্রীদের অবগত করতেই তিনি এআই প্রযুক্তি দিয়ে ভিডিওটি বানিয়েছেন। যাতে ছাত্রছাত্রীরা বুঝতে পারে সোশ্যাল মিডিয়ায় যা কিছু ভিডিও ছড়িয়ে পড়ছে তা সবটাই সত্য নয়। কিন্তু ভূগোল শিক্ষকের এমন কাণ্ড কার্যত বুমেরাং হয়ে যায়।
    ভিডিও ছড়িয়ে পড়তেই প্রধান শিক্ষক মণিরুল মল্লিককের কাছে একের পর এক ফোন আসতে থাকে আতঙ্কিত অভিভাবকদের। তিনি সবাইকে আশ্বস্ত করে ছাত্রছাত্রীদের স্কুলে পাঠাতে অভয় দিয়েছেন।