মার খাননি ‘টাইগা্র রবি’!

0
234

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গিয়েছে,কোমরে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন রবিউল ইসলাম রবি নামে বাংলাদেশ দলের এক সমর্থক। নাজমুল হোসেন, মুশফিকুর রহিমদের খেলা গ্যালারিতে বসে দেখতে কানপুরে এসেছিলেন তিনি।

সেখানে ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে স্থানীয় সমর্থকদের হাতে পিটুনির শিকার হয়েছেন বলে প্রথমে অভিযোগ করেন টাইগার রবি নামে পরিচিত এই দর্শক। তবে সেই অভিযোগ যেমন উড়িয়ে দিয়েছেন কানপুরের এসিপি অভিষেক পান্ডে, তেমনি রবিও জানিয়েছেন, তিনি আসলে অসুস্থ হয়ে পড়ে গিয়েছিলেন প্রথমে টেস্টের প্রথম দিনের মধ্যাহ্নভোজের বিরতির মধ্যে ভারতের কিছু সমর্থক শুরুতে কথা কাটাকাটি এবং পরে পেছন থেকে কোমরে ঘুষি মারেন বলে অভিযোগ করেন রবি। তবে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে এমন কোনো অভিযোগের সত্যতা পায়নি কানপুর পুলিশ।পরে এক ভিডিও বার্তায় এসিপি অভিষেক বলেছেন,টাইগার রবি শরীরে জলশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েছিল। পুলিশ ও মেডিক্যাল সাপোর্ট টিম তাঁকে জরুরি ভিত্তিতে সাহায্য করেছে।তাঁর অভিযোগ পুরোটাই অসত্য। ভারতের কোনো সমর্থক তাঁকে মারধর করেনি।পরে আরেক ভিডিওতে দেখা গিয়েছে, রবি নিজেও শারীরিক অসুস্থতার কথা স্বীকার করেছেন, তাঁর শরীর খারাপ হওয়ায় পুলিশ তাঁকে হাসপাতালে নিয়ে যায়।এখন ভালো আছেন টাইগার রবি।