গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National বাঘ আতঙ্ক মধ্যপ্রদেশের পিলভিটে, মৃত ৩, বন্ধ স্কুল 

    বাঘ আতঙ্ক মধ্যপ্রদেশের পিলভিটে, মৃত ৩, বন্ধ স্কুল 

    0
    102
    ছবি সৌজন্যে : এক্স
    বাঘের আতঙ্কে ঘুম উড়ে গিয়েছে মধ্যপ্রদেশের পিলিভিটের ১৫টি গ্রামের বাসিন্দাদের। গত কয়েক দিনে বাঘের হামলায় পর পর তিন জনের মৃত্যুতে আতঙ্ক আরও দ্বিগুণ বেড়েছে। এরপরই বাঘের খোঁজে তল্লাশি চালাচ্ছে বন দফতর। দেখামাত্রই বাঘটিকে গুলি করার অনুমতি চাওয়া হয়েছে মুখ্য বনপালের কাছে।  যদিও বিষয়টি এখনও বিবেচনাধীন। 
    স্থানীয় প্রশাসন সূত্রে খবর, গত কয়েক দিন ধরেই বাঘের খোঁজ চালানো হচ্ছে। সেটি ধরা না পড়া পর্যন্ত গ্রামবাসীরা আতঙ্কে বাইরে বেরোতে পারছেন না। গ্রামে কার্যত অঘোষিত বন্‌ধের চেহারা নিয়েছে। দোকানপাট বন্ধ। ছাত্রছাত্রীরা স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। নিরাপত্তার স্বার্থে খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। বাঘের আতঙ্কে ইতিমধ্যেই ১৫টি গ্রামের ১৮টি সরকারি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
    এক বনকর্মী জানিয়েছেন, বাঘটিকে ধরার জন্য নানা রকম ফাঁদের ব্যবস্থা করা হয়েছে। বেশ কয়েকটি দল গঠন করে তল্লাশি চালানো হচ্ছে। সন্দেহ করা হচ্ছে, আখ ক্ষেতগুলিতে লুকিয়ে থাকতে পারে বাঘটি। ড্রোন, নাইট ভিশন ক্যামেরা-সহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বাঘটিকে বাগে আনার জন্য। কিন্তু এখনও সেটিকে ধরা সম্ভব হয়নি।