অন্তর্বাস পরে রাস্তায় টাইগার শ্রফ

0
140
ছবি সৌজন্যে : এক্স

টাইগার শ্রফের সিক্স প্যাক বহু তরুণীর হৃদয়ে ঝড় তোলে। টাইগার শ্রফের নাচের ফ্যানও অসংখ্য। এত দিন মঞ্চ বা সিনেমার পর্দায় দেখা গিয়েছে টাইগারের পায়ের জাদু। তবে এই মুহূর্তে তাঁকে কোনও ছবিতে দেখতে পাবেন না দর্শক।

তবু তিনি রয়েছেন চর্চায়, নিজের পেশিবহুল সুঠাম শরীরের জন্য। এমনিতেই নানা সময় নিজের শরীরে পেশির প্রদর্শন করে থাকেন। তেমন টাইগার স্বল্প কাপড় পরে নানা ভিডিয়ো দেন। এ বার একেবার অন্তর্বাস পরে ব্যাট হাতে রাস্তায় নেমেছেন অভিনেতা। তাতেই কটাক্ষের ঝড়।গায়ে সুতো নেই, নিম্নাঙ্গে শুধু অন্তর্বাস।সে ভাবেই রাস্তায় ক্রিকেট খেলছেন টাইগার। বলিউডে শরীর সচেতন তারকাদের অন্যতম তিনি।সম্প্রতি নিজের আসন্ন ছবি বাগী ফোর-এর শুটিং শুরু করেছেন।এর মাঝেই আচমকা ভাইরাল হয়েছে টাইগারের এই ভিডিয়ো। তাতেই অভিনেতাকে দেখে নিন্দার ঝড়।

কেউ বলেছেন, একটা মেয়ে যদি এ ভাবে বেরোতেন, মানতে পারতেন? কারও মতে, এর কি জামাকাপড় কিছু নেই? কেউ  লিখেছেন,ভবিষ্যতে কারও স্বামী হবেন, এ ভাবে পরিবারকে বিব্রত করবেন না। যদিও এত সমালোচনা সত্ত্বেও এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি টাইগার।