গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National হিংসার ২ বছর পূর্তিতে কড়া নিরাপত্তা মণিপুর জুড়ে

    হিংসার ২ বছর পূর্তিতে কড়া নিরাপত্তা মণিপুর জুড়ে

    0
    102
    ছবি সৌজন্যে : এক্স
    মণিপুর হিংসার দু বছর পূর্তি উপলক্ষ্যে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মণিপুরের সর্বত্র। এদিনে মেইতেই এবং কুকি উপজাতি, দুই পক্ষই কর্মসুচির ডাক দিয়েছে।
    দোকান, স্কুল, ব্যবসায়িক প্রতিষ্ঠান সব কিছু বন্ধ রেখে সেখানে নীরবতা পালন করা হয়েছে। কুকি স্টুডেন্টস অর্গানাইজেশন এবং জো স্টুডেন্টস ফেডারেশন কুকি- এলাকায় বনধ পালিত হয়েছে। সেই সঙ্গে শোকের প্রতীক হিসাবে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। এর জেরে চাপা উত্তেজনা রয়েছে মণিপুর জড়ে। ২০২৩ সালের মে মাসেই শুরু হয়েছিল জাতিগত হিংসা।
    মে মাসের ৩ তারিখেই হিংসা শুরু হয়েছিল চূড়াচাঁদপুর এলাকায়। তবে এবারে সজাগ রয়েছে প্রশাসন। রাস্তায় টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। সেইসঙ্গে গুরুত্বপূর্ণ রাস্তা এবং এলাকায় ফ্ল্যাগ মার্চ ও করা হয়েছে।